২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

নিহতের নাম নাজমুল হোসেন (৩০), তার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।

গত বৃহস্পতিবার রাতে মিরপুরের কাজীপাড়ায় ‘পান্থ ইঞ্জিনিয়ারিং’ নামে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের দোকানে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

এতে নাজমুলের সঙ্গে পলাশ (২০) নামের আরেক শ্রমিক দগ্ধ হন। তার চিকিৎসা চলছে।

পলাশের শরীরের ২৫ শতাংশ পুড়েছে বলে এএসআই সেন্টু জানান।