২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পানের বরজ পুড়ে ছাই

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১০ বিঘা আয়তনের একটি পানের বরজ পুড়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার দুপুরে দুর্লভপুর-চাঁদপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

শৈলকুপা ফাযার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল আজিজ জানান, দুপুর ২টার দিকে নুরুল ইসলামের পান বরজ থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর আগুন দ্রুত আবু বকর, মহিউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, আবুল কাশেম, নফরউদ্দিন, মো. শাহিন, নাজের আলি, মফিজুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল ওহাব, হামিদুল ইসলাম, এনামূল হক, জাহিদুল ইসলাম, শামসুর রহমান ও শফিকুল ইসলামের বরজে ছড়িয়ে পড়ে।

আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভাতে শুরু করেন।

আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেনি।