নওগাঁয় ভটভটি উল্টে নিহত ১
নওগাঁর রাণীনগরে শ্যালোচালিত ভটভটি উল্টে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহত রুহুল আমিন (২০) উপজেলার দামুয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আবাদপুকুর-কালিগঞ্জ সড়কের ডাকাহার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই সাইকেলআরোহীকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে ছয়জন আহত হন।
আহতদের মধ্যে সাইকেলআরোহী দুজনও রয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে ভটভটিযাত্রী রুহুল আমিনের মৃত্যু হয় বলে ওসি আবদুল্লাহ জানান।
আহত অন্যদের রাণীনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
