২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের দপ্তর বদল

জনপ্রশাসনের দুইজন সচিবের দপ্তর বদল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শ্যামল কান্তি ঘোষকে কৃষি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. ইউনুসুর রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসাবে বদলি করা হয়েছে।

আলাদা আদেশে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

এছাড়া খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. নূরুল আলমকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।