চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কংগাইশ এলাকায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।
মৃত ফারজানা আক্তার (৯) কংগাইশ গ্রামের ইমাম হোসেনের মেয়ে। বাকপ্রতিবন্ধী ছিল সে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সিংহ জানান, পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে সকালে ঘুম থেকে উঠে রেললাইনে চলে যায় ফারজানা। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
