২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

বাগেরহাটে বাস ও মোটরসাইকেলের সংষর্ষে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই সঙ্গী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার রাতে বাগেরহাট-খুলনা সড়কে জেলা শহরের অদূরে খানকাশরীফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খান মাহারুল ইসলাম রচি (১৬) বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ছেলে। সে এবার বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

আহতরা হলেন প্রিন্স (১৭) ও শাহরিয়ার নাদিম জয় (১৭)। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, রাত ৮টার দিকে হযরত খানজাহান (রহ.) মাজার মোড় থেকে চার পাঁচটি মোটরসাইকেল বাগেরহাট শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মুখোমুখি ধাক্কা দেয়।

এতে ওই মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রচির মৃত্যু হয়।