২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যুবকের লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে অজ্ঞাত পরিচয় (৩৫ ) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার উপজেলার বৈঠাখালি গ্রামের বিল থেকে উদ্ধারের পর লাশটি নওগাঁ সদর হাসপাতাল পাঠানো হয়।

রাণীনগর থানার ওসি মাসুদ চৌধুরী জানান, নিহতের পরনে চেক লুঙ্গি এবং গায়ে লাল-কালো রংয়ের হাফহাতা গেঞ্জি ছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।

কী কারণে তার মৃত্যু হয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।