২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বজ্রপাতে দুভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জের ইটনা ও নিকলী উপজেলায় বজ্রপাতে দুই সহোদরসহ তিন জনের মৃত্যু হয়েছে, আহত হন আরও তিন জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার বিকালে মৃতরা হলেন করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. শাহ আলম (২৫) ও রতন মিয়া (২৩) এবং কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের শিমুদিয়া গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে আমিন মিয়া(২২)।

ইটনা থানার ওসি আবদুল মালেক ও নিকলী থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ইটনার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগের আলফাকান্দা হাওরে বোরো আবাদ করেছিলেন করিমগঞ্জের কৃষক সিরাজ মিয়া। পাকা বোরো ধান পাহারা দিতে ওই এলাকায় অস্থায়ী ঘর তুলে সেখানে থাকছিলেন দুই ছেলেসহ।

ভোরে তিনি তার দুই সন্তান ও দুই শ্রমিকসহ ঘুমিয়েছিলেন। ওই সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে তাদের ঘরটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে রতন ও শাহ আলম মারা যান।

দগ্ধ হন সিরাজ মিয়া, তার ভাতিজা মানিক মিয়া ও কৃষি শ্রমিক বাদল।

অন্যদিকে নিকলীর সিংপুর ইউনিয়নের গোরাদিঘা এলাকার বড় হাওরেও ফসল পাহারা দিতে জমি এলাকায় একটি কুড়েঘরে ঘুমিয়েছিলেন আমিন মিয়া। বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রোরো মৌসুমে বিভিন্ন এলাকার কৃষকরা ধানক্ষেত পাহারা দিতে হাওর এলাকায় অস্থায়ীভাবে ঘর বেঁধে থাকে। ওই ঘরকে স্থানীয়ভাবে ‘জিরাতি’ বলা হয়।