২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে হত্যা ও ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

গ্রেপ্তার আফজাল কবির (৪৩) কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সুন্দরীপাড়ার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার সকালে আফজাল নগরীর ছৈয়দ শাহ এলাকায় তার ভাইয়ের বাসায় আসছিলেন। বাস থেকে নামার পর শাহ আমানত সেতু এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া এলাকায় বিভিন্ন ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার আসামি আফজাল। তার বিরুদ্ধে পেকুয়া থানায় ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনাসহ দুটি অভিযোগে মামলা আছে।

এসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।