২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা থেকে নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 07:56 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার দুপুরে উপজেলার মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে তার (৩৮) পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে।