২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাক উল্টে ধানকাটা শ্রমিক নিহত

নেত্রকোণার মদন উপজেলায় ট্রাক উল্টে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার সকালে উপজেলার শিবাশ্রম এলাকায় নেত্রকোণা-মদন সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরানি প্রামাণিক (৭০) পাবনার ঈশ্বরদী উপজেলার চর ঘরঘরিয়া গ্রামের বাসিন্দা।

মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, পাবনা থেকে ধানকাটা শ্রমিকদের নিয়ে ট্রাকটি মদন আসছিল। পথে শিবাশ্রম এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।এতে ঘটনাস্থলে ইরানি প্রামাণিক নিহত হন। আহত হয় আরো ১১ জন।

আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।