সচিব হলেন দুই কর্মকর্তা
ভারপ্রাপ্ত সচিব এবং ভারপ্রাপ্ত সচিব পদমর্যদায় কর্মরত জনপ্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব করেছে সরকার।
ভারপ্রাপ্ত রেল সচিব মো. মনসুর আলী সিকদার এবং ভারপ্রাপ্ত সচিব পদমর্যদায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি দিয়ে এদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও একই দিন আলাদা আদেশে তাদেরকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
এই সরকারের আমলে সচিব পদে ২২ জনকে পদোন্নতি দেওয়া হল। এই দুজনকে নিয়ে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।
