২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২  

ফরিদপুর সদরে দুই শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বুধবার এ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ইউনুস মিয়া (৩৩) ও আব্বাস ভূইয়া (৪৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

ফরিদপুর র‌্যাবের এএসপি শামীম কুদ্দুছ ভূঁইয়া জানান, সকালে কোতোয়ালি থানার মুন্সি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ইউনুস ও আব্বাসকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে ২০৮ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে তিনি জানান।