২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে নতুন পুলিশ তদন্ত কেন্দ্র

মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

মঙ্গলবার পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান এ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, “দেশ ও দেশের জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা বিধানের মাধ্যমে দায়িত্ব পালন করে যাওয়াও ইবাদত।

“পুলিশ জনগণের পাশে থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সেই ইবাদত করে যাবে।”

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান শাহ্ জালাল মিয়া প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর  হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান প্রমুখ।