কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবি জাগরণ মঞ্চের
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ায় তার রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল করেছে গণ জাগরণ মঞ্চ।
সোমবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মিছিল শুরু করে তারা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
তিনি আরো বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের আন্দোলন সফল হতে যাচ্ছে এই রায় কার্যকরের মধ্য দিয়ে।”
কামারুজ্জামানের রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন ইমরান।
এর আগে সকালে সোয়া ৯টার দিকে কামারুজ্জামানের রিভিউ খারিজ করায় আনন্দ মিছিল করে গণজাগরণকর্মীরা। পরে শাহবাগে অবস্থান নেয় তারা।
