সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক ফজল
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ফজল-এ-খোদা লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল থেকে প্রেসক্লাব চ্ত্বরে ভোটগ্রহণ ও গণনা শেষে বেলা ২টায় প্রধান নির্বাচন কমিশনার কল্যাণ সাহা ফল ঘোষণা করেন।
সভাপতি হেলাল দেশটিভির জেলা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক ফজল স্থানীয় দৈনিক দোলনচাঁপার সম্পাদক।
সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক পদে আমাদের সময় প্রতিনিধি আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ইসলামিক টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন ভোরের ডাকের নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম, আব্দুল হামিদ খান হীরা ও বাসসের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএ টিভির প্রতিনিধি রহমত আলী ও দপ্তর সম্পাদক বিজয় টিভির প্রতিনিধি রোমান আহম্মেদ।
