টঙ্গীতে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী থেকে আলাদা অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- টঙ্গীর আনারকলি এলাকার মৃত ভাদুন মিয়ার ছেলে শওকত আলী (৫৫) এবং ব্যাংক মাঠ বস্তি এলাকার রহিজ উদ্দিনের মেয়ে মোসাম্মৎ কানন বালা (৪৮)।
টঙ্গী থানার এএসআই মানিক মাহমুদ জানান, শুক্রবার রাতে টঙ্গীর আনারকলি এলাকা এবং ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এএসআই মানিক বলেন, আনারকলি এলাকায় প্যাথিডিন কেনাবেচার সময় ৫০ অ্যাম্পুল প্যাথিডিনসহ শওকত আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রায় একই সময়ে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় ১৫ বোতল ফেনসিডিলসহ কানন বালাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
