২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিয়ানমারের ৮ নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে মিয়ানমারের আট নাগরিকসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

শনিবার ভোরে নগরীতে ঢোকার সময় তাদের আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

এরা হলেন- সুরাইয়া খাতুন (৪০),  আয়েশা (১৮), আনোয়ারা খাতুন (৪০),  তোফা (১৮), এরশাদ (১৬),  ইউনুচ (১৪), মুজিবুর রহমান (১৬), হাশিম (১৩)  ও হোসাইন মোহাম্মদ জসিম।  

এদের মধ্যে কক্সবাজারের বাসিন্দা জসিম বিদেশে মানবপাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। অন্যরা মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।  

ওসি মহসিন বলেন, “আটকরা গত বৃহস্পতিবার দালালের সহায়তায় নৌপথে টেকনাফের শাহপরীর দ্বীপে পৌঁছায়। চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশে আনা হয় বলে তারা জানিয়েছে।

“দুইদিন তারা টেকনাফে থাকার পর জসিমের সঙ্গে চট্টগ্রাম এসেছে।”

আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।