২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী ঝড়ে ফেরি চলাচল বিঘ্নতি

কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 09:04 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

আকস্মিক ঝড়ে শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে একঘণ্টা ফেরিগুলো নিরাপদে নোঙর করে রাখা হয় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, একঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

তিনি জানান, এখন ১৫টি ফেরি চলাচল করছে। তবে প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাস রয়েছে। তাই যেকোনো সময় আবার চলাচল বন্ধ হতে পারে।

পারাপার বিঘিœত হওয়ায় দুপারে যানবাহনের লাইন দীর্ঘ সৃষ্টি হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।