২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাতারের বেড়া কেটে গরু আনার চেষ্টা

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে গরু আনার সময় আটক করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:08 PM

Updated : 26 Jul 2022, 11:58 AM

শুক্রবার ভোরে সীমান্তের ২৪৮ নম্বর পিলার এলাকায় ছয়টি গরু আটক করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিজিবি ১৪ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, একদল চোরাকারবারি ভারত থেকে গরু এনে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করার সময় সোনাডাঙ্গা বিজিবি টহল দল তাদের ধাওয়া করে।

ওই সময় চোরাকারবারিরা গরুগুলি রেখে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা গরুগুলি আটক করে নিয়ে আসে এবং পরে কাস্টমসে জমা দেয় বলে তিনি জানান।

রফিকুল হাসান আরও জানান, কাঁটাতারের বেড়া কাটায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।