চট্টগ্রামে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৭
অবরোধে নাশকতার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে চারজন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এবং তিনজন বিএনপি কর্মী।
তারা বিভিন্ন সময়ে নাশকতায় জড়িত ছিল বলে পুলিশের অভিযোগ।
