২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

নিহত এনায়েত উল্লাহ (৪০) উপজেলার উত্তর সোনাপাহাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মহাসড়ক পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সকালে উপজেলার চিনকি আস্তানা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এনায়েত উল্লাহ সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ফেনী সদর এলাকায় পুলিশ ওই ট্রাক আটক করে বলে এসআই ফরিদ জানান।