২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক সেকেন্ড বিদ্যুৎহীন সংসদ

হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য অন্ধকারে ঢেকে গেল পুরো সংসদ ভবন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। তবে ক্ষণিকের মধ্যেই আবার বিদ্যুৎ ফিরে আসে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এসময় সংসদ ভবনে তার কার্যালয়ে ছিলেন।

সংসদ ভবনের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রিড ফেল করার কারণে এ ঘটনা ঘটে। তবে কয়েক সেকেন্ডের মধ্যে সংসদের জেনারেটর চালু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”