সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া থানার এসআই শাহ আলম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালসাবাড়ি এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত আয়শা খাতুন (৭) উপজেলার ইসলামপুর গ্রামের আল-আমিনের মেয়ে এবং স্থানীয় আইডিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এসআই শাহ আলম বলেন, শিশু আয়শা স্কুল থেকে বাড়ি ফেরার পথে বালসাবাড়ি এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ সদস্য।
