রাবি শিক্ষক সমিতিতে নিরঙ্কুশ সরকারসমর্থকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সরকারসমর্থক শিক্ষকরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এম হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে একটি সদস্য পদ ছাড়া সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে হলুদ প্যানেলের প্রার্থীরা।
এরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা (সভাপতি), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম (সাধারণ সম্পাদক)।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিকুল আহসান রঞ্জু (সহ-সভাপতি), মার্কেটিং বিভাগের ওমর ফারুক সরকার (কোষাধ্যক্ষ) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাতিল সিরাজ (যুগ্ম সাধারণ সম্পাদক)।
এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ করা হয়।
