নরসিংদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর বেলাবোতে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হন একজন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরিয়াকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলাবো থানার ওসি আবু তাহের।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে না পারলেও সবাইকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
