২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের এক নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

জাজিরা থানার ওসি মো. ইকরাম আলী মিয়া জানান, বুধবার দুপুরে জাজিরা উপজেলা চত্বর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিলন খানকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরসহ থানায় একাধিক মামলা রয়েছে।

থানার এসআই আমিনুল ইসলাম জানান, সান্টু নামে গোপালপুর ইউনিয়ন পরিষদের এক চৌকিদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় সান্টু অভিযোগ করেছেন, ১৬ মার্চ একটি জমি রেজিস্ট্রি করতে উপজেলা সদরে এলে সোনালি ব্যাংকের সামনে ওই ইউনিয়নের চেয়ারম্যান আরজু মাদবরের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন মিলন।

চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকার করলে কথাকাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের সঙ্গে থাকা সান্টুকে মারধর করেন তিনি।

এ ঘটনায় সান্টু চৌকিদার বাদী হয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মিলন খানসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে এসআই আমিনুল জানান।