২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সীমান্তে অস্ত্রসহ নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবির ভারত সীমান্ত এলাকা থেকে এক নারীকে আটক করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, বুধবার দুপুরে উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক রাশেদা খাতুন (২৫) উপজেলার উত্তর গোপালপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।

রাজ্জাক বলেন, অস্ত্র বিক্রেতারা ভারত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন এনে তা রাশেদার মাধ্যমে গন্তব্যে পৌঁছে দিতে চেয়েছিল। বিষয়টি আগেই জানতে পেরে বিজিবি সদস্যরা রাশেদাকে আটক করে।

এ ঘটনায় বিজিবি সদস্যরা অস্ত্র আইনে একটি মামলা করে রাশেদাকে থানায় হস্তান্তর করেছে বলে জানান পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল।