২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 02:15 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

নিহত আশ্রাব আলী (৩৫) পটুয়াখালীর দুমকি উপজেলার টাঙ্গাসিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে সিটি করপোরেশনের সুরাবাড়ি এলাকায় ডাকাত সন্দেহে পিটুনিতে আহত হন আশ্রাব।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জাকির বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে ১০/১২ জনের একটি দল সুরাবাড়ির একটি বাঁশঝাড়ে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসী তা টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে।

“অন্যরা পালিয়ে গেলেও আশ্রাব আলী ধরা পড়েন। তাকে ধরে বেদম পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দুটি চাপাতি, দুটি চাকু এবং একটি রাম দা উদ্ধার করে বলেও এসআই জাকির জানান।