ভোলায় হরিণের মাংস উদ্ধার
ভোলার চরফ্যাশন উপজেলায় হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ।
শশীভূষণ থানার ওসি সামছুল আরিফিন জানান, সোমবার দুপুরে উপজেলার শশীভূষণের চর মায়ার নাংলা পাতা গ্রামের একটি বাড়িতে ১৫ কেজি হরিণের মাংস পাওয়া যায়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
ওসি সামছুল আরও জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। ওই এলাকার সুজনের রান্না ঘর থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
