২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, রোববার বেলা ১১টার দিকে জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনে মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিপন হোসেন (২৮) উপজেলার কাঞ্চনপুর এলাকার নায়েব আলী মুন্সির ছেলে। 

স্থানীয় ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন বলেন, মাটিকাটা এলাকায় ওই যুবক রেললাইন ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে আসা ঢাকাগামী চাঁপাই মেইল ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশপাশের লোকজন এসে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত হয় এবং পুলিশ ও স্বজনদের খবর দেয় বলে জানান তিনি।