২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমি নিয়ে বিরোধে নিহত ১

নওগাঁর আত্রাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পৈশাওতা গ্রামে এ ঘটনার পর একজনকে আটক করেছে পুলিশ।

নিহত রেজাউন নবী (৫৫) ওই গ্রামের বাসিন্দা। আটক সালেকুল তার চাচাতো ভাই।

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির এক খণ্ড জমি নিয়ে রেজাউন নবীর সঙ্গে চাচাতো ভাই সালেকুলের বিরোধ চলছিল। বিকেলে রেজা ওই জমিতে খড়ের পালা দিতে গেলে সালেকুল তাতে বাধা দেয়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সালেকুলের লোকজনের মারপিটে ঘটনাস্থলেই মারা যান রেজা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে সালেকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।