কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দাবি
যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শহর প্রদক্ষিণ করে।
পরে শহরের তমালতলা চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ তানভীর আহমেদ, এসএম আব্দুল হালিম দুলাল, উদীচীর প্রচার সম্পাদক রনজিৎ পোদ্দার, গণজাগরণ মঞ্চের সংগঠক কামরুল হাসান লিমন ও মেহেদী হাসান মিন্টু।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জাময়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তা বহাল রাখে।
এরপর আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করেছে।
