২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নৈশ কোচে পেট্রোল বোমা হামলা

একমাস পর রাতে যাত্রীবাহী বাস চলাচল শুরুর দিনই সাভারে একটি নৈশকোচে পেট্রোল বোমা ছুড়েছে অবরোধকারীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 03:07 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সায়েম এন্টারপ্রাইজের বাসটি গেণ্ডা এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে।

“এতে বাসে আগুন ধরে যায়। তবে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে যান। হতাহতোর কোনো ঘটনা ঘটেনি।”

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। 

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল ও অবরোধে প্রায় প্রতিদিনই মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া ও পেট্রোল বোমা ছোড়ার মতো নাশকতার ঘটনা ঘটছে। ইতোমধ্যে প্রাণ গেছে শতাধিক মানুষের, যাদের অধিকাংশই পরিবহন শ্রমিক ও যাত্রী।

এই পরিস্থিতিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে রাত ৯টার পর নৈশকোচ চলাচল বন্ধ রাখা হয়। পরিবহন মালিকদের দাবির প্রেক্ষিতে ওেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বৃহস্পতিবার রাত থেকে আবারও নৈশকোট চলাচল শুরু হয়।