২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার রাতে উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জসিম উদ্দিনকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাগলনাইয়া জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ মজুমদার জানান, ছাগলনাইয়া হাজি বী জামান মার্কেটের পাটোয়ারী জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন পাটোয়ারী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার পথে উপজেলা চত্বর এলাকায় ৫-৭ জন দুর্বৃত্ত তাকে উপর্যপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তার ব্যাগে দোকানের চাবিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পত্র ছিল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করবে বলে জানান ইউসুফ মজুমদার।

ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। তার হাতে কোপের চিহৃ রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।