২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম শহরে ট্রাকের ধাক্কায় এক পথচারী ও ফটিকছড়িতে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 12:04 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

নিহতরা হলেন- অনিমেষ চৌধুরী (৪৫) ও কাজী মো. আলাউদ্দিন (৩২)। 

বন্দরনগরীর আকবর শাহ থানার এসআই মো. আখতারুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে আকবর শাহ মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অনিমেষ।

দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করে পুলিশ। তবে চালকের নাম জানাননি এসআই আখতারুজ্জামান।  

এদিকে ফটিকছড়ির পাইন্দং এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী কাজী আলাউদ্দিন।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কাজী মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ির বিবিরহাট থেকে খাগড়াছড়ির মানিকছড়ি গাড়িটানা এলাকায় যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি।

খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে বলে মহাসড়ক পুলিশের নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক মাহবুব আলম জানান।