কৈলাশটিলায় ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান
সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের সাত নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী কোম্পানি বাপেক্সের কৈলাশটিলা গ্যাস ফিল্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম সর্দার জানান, প্রাথমিকভাবে এ স্তর থেকে প্রতিদিন এক কোটি ঘটফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।
এছাড়া এখান থেকে প্রতিদিন ৮০ ব্যারেল কনডেন্সেট উৎপাদন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
কামরুল ইসলাম আরও জানান, গত বছর থ্রিডি সিসমিক জরিপ চালিয়ে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে তেল ও গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
কূপের এ স্তরের কাজ ড্রিলিং শেষে এখন টেস্টিং পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
