২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে গোদনাইল চৌধুরীবাড়ী শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ সাত জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলা হওয়ার পর সুজন, হালিম ও সোহাগ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিদর্শক রফিক জানান, মঙ্গলবার বিকালে গোদনাইল চৌধুরী বাড়ি এলাকার ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী জাহাঙ্গীর স্বামীকে বশ করার জন্য তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

“তাতে রাজি হলে রাতে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় জাহাঙ্গীর। সেখানে জাহাঙ্গীরসহ সাত জন তাকে ধর্ষণ করে।”

ওই গৃহবধূ মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বলে পরিদর্শক রফিক জানান।