২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত

চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে ককটেল বিস্ফোরণে এক অটোরিকশার চালক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশায় ককটেল ছুড়ে মারলে চালক রফিক (১৯) আহত হন।

রফিক হাতিয়া উপজেলার নেটফ্যাশন এলাকায় বেলাল ডাক্তারের বাড়ির মৃত রুহল আমিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭টার দিকে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ককটেল ছুড়ে মারলে রফিক আহত হয়।

রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।