গোপালগঞ্জে স্কুলছাত্রীর গলাকাটা লাশ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাবিহা (৭) উপজেলার লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের দুলাল শেখের মেয়ে।
সোমবার রাতে লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
মুকসুদপুর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার লোহাইড় গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় লাশটি পাওয়া যায়।
তিনি বলেন, সোমবার একই গ্রামের মামা বাড়িতে যায় ছাবিহা। সন্ধ্যায় নানা বসার মাতুব্বর তাকে একটি চিপস কিনে দিয়ে বাড়িতে যেতে বলে। তারপরই থেকে নিখোঁজ সাবিহা।
রাতে স্থানীয়রা লোহাইড় গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবার মধ্য লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।
