২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের এক সপ্তাহের মাথায় স্ত্রীকে খুন

নরসিংদীতে বিয়ের পর সপ্তাহ পেরোতেই স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে এক গৃহবধূকে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 02:11 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

মঙ্গলবার সকালে শহরের বাসাইল এলাকায় ভাড়া বাসা থেকে গৃহবধূ রত্না আক্তারের (২২)  লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে স্বামী ইউনুছ মিয়াকে (৩২)।

নিহত রত্নার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হলেও নরসিংদীতে পরিচয়ের সূত্রে আটদিন আগে তারা বিয়ে করেছিল বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে ইউনুছ জানিয়েছে, তার অবাধ্য হয়ে চলাফেরা করায় ও কথা না শোনায় সে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে।।”

ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।