পদ্মায় লঞ্চডুবিতে খালেদার শোক
পদ্মায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবিও করেন তিনি।
রোববার রাতে দলীয় প্যাডে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে খালেদা বলেন, “এই দুর্ঘটনার সংবাদে আমি দেশবাসীর মতো গভীরভাবে শোকভিভূত ও মর্মাহত হয়েছি। এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।”
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি প্রতি সমবেদনার পাশাপাশি নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধারের কার্য্কর পদক্ষেপ নেওয়ার বিও জানান বিএনপি চেয়ারপারসন।
দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে সড়ক-রেল-নৌপথে অব্যাহত দুর্ঘটনা রোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।
বিবৃতিতে খালেদা বলেন, “জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার নিরলস প্রচেষ্টায় ব্যস্ত থাকার কারণেই ভবন দুর্ঘটনা থেকে শুরু করে সড়ক, রেল ও নৌ পথের বড় বড় দুর্ঘটনারোধে সবসময় উদাসীন থেকেছে।”
