২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার বিকালে বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারিছ আলী (২৫) জুমগাঁও গ্রামের বুলু মিয়ার ছেলে।

সুনামগঞ্চের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসপি হারুন অর রশিদ জানান, বিকালে সীমান্ত এলাকায় পাহাড়ি সুপারী আনতে যান হারিছ আলী।

এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বলেও জানান তিনি।