২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বস্তি থেকে হাতবোমাসহ যুবক আটক

রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তিতে অভিযান চালিয়ে নয়টি হাতবোমাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 11:45 AM

Updated : 22 Aug 2022, 11:46 AM

র‌্যাব-২ এ দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বস্তিতে অভিযান চালানো হয়।

আটক যুবকের নাম মো. রাজীব (২৮)। বস্তিতে তার ঘরে নয়টি হাতবোমা পাওয়া যায়। 

র‌্যাব কর্মকর্তা মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান নাশকতায় বোমাগুলো ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে আমরা ধারণা করছি। রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তবে রাজীব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি-না তা জানাতে পারেননি তিনি।