২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হোসাইন জাকির নেই

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন সাংবাদিক হোসাইন জাকির।রাজধানীর মিরপুরে ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা গেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক হোসাইন জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইও নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল তাকে।   

হোসাইন জাকিরের ছোট ভাই রবিউল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার চট্টগ্রামের চন্দনাইশ থানায় পারিবারিক কবরস্থানে তার ভাইকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত হোসেইন জাকির সেরা প্রতিবেদনের জন্য ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান।

দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ ও দৈনিক যুগান্তরে কাজ করেন জাকির। আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন তিনি।

পুরনো খবর:

চিকিৎসার জন্য ভারত গেলেন ক্যান্সারাক্রান্ত সাংবাদিক জাকির