বাসে আগুন, মামলায় বিএনপির ২৭ নেতাকর্মী
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপি সভাপতিসহ ২৭ জনের বিরুরদ্ধ মামলা করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে এসআই হায়দার জানান, মঙ্গলবার গভীর রাতে ভেদরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের চেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান কিরণ, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসেম ঢালি, যুগ্ন আহবায়ক বিএম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন চান মিয়া রাঢ়ি, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
