২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের খুঁটি উপড়ে বঙ্গবন্ধু সেতু অন্ধকারে

ট্রাকের ধাক্কায় বিদ্যুতের একটি খঁটি উপড়ে গিয়ে পুরো সেতু অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জ সদরের মূলিবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

জেনারেটর দিয়ে সেতুর টোল প্লাজায় বিদ্যুৎ সরবরাহ করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

সেতু রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যার কিছু আগে মুলিবাড়িতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারে।

এতে খুঁটিটি উপড়ে পরে গেলে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এ ঘটনার পর থেকেই সেতুতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় পুরো সেতুটি অন্ধকারে রয়েছে।

তবে বিকল্প হিসেবে জেনারেটর দিয়ে সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় বিদ্যুতের ব্যবস্থা করে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। কিছুটা সমস্যা হলেও সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক অব্যাহত রয়েছে বলে জানান তিনি।