চট্টগ্রাম বন্দরে লবণবোঝাই ট্রলারডুবি
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে ট্রলার ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চার্লি অ্যাংকরেজের কাছে ডুবে যাওয়া কাঠের ওই ট্রলারে পাঁচ নাবিক থাকলেও তিনজনকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশখালী থেকে লবণ নিয়ে আসা ট্রলারটি ডুবে যায়। এসময় ভেসে থাকা তিনজনকে উদ্ধার করা হয়।
“অপর দুজন সাঁতরে উঠে গেছে বলে উদ্ধারকৃতরা জানিয়েছে। তবে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।”
