ঢাকায় আসছেন হাউজ অব লর্ডসের স্পিকার
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।
শুক্রবার রাতে ব্যারোনেস ডি সুজা ঢাকায় আসছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী জানিয়েছেন,একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যারোনেস ডি সুজা শহীদ মিনারে ফুল দেবেন।
শনিবার বিকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুই স্পিকার বৈঠক করবেন।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং গ্রন্থাগারসহ সংসদ ভবনও ঘুরে দেখবেন লর্ডস স্পিকার।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন পদে শিরীন শারমিনকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যারোনেস ডি সুজাই আহ্বান জানিয়েছিলেন।
ঢাকা সফর শেষে শনিবার ফিরে যাবেন ব্যারনেস ডি সুজা।
