খুলনার পথে রেল চলাচল শুরু
যশোরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ শুরু হয়েছে।
রেলওয়ে যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেনের একটি ক্যারিজ সিঙ্গিয়া স্টেশনের কাছে লাইন থেকে বেরিয়ে যায়।
